রাজধানীর উত্তরায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। এতে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
