সংবাদ:
ঢাকা–সিলেট–ঢাকা রুটে যাত্রীসেবা আরও উন্নত করতে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে একটি নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নতুন ট্রেনটি চালুর অনুমোদন দিয়েছেন। তবে বর্তমানে রেলওয়ের ইঞ্জিন ও কোচ সংকট থাকায় প্রয়োজনীয় নতুন লোকোমোটিভ ও যাত্রীবাহী কোচ সংগ্রহের পর ট্রেনটি যাত্রীসেবা শুরু করবে। 

রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) অর্থায়নে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের প্রক্রিয়াও চলছে। এসব কার্যক্রম সম্পন্ন হলেই নতুন ট্রেনটি চালুর পথ আরও সহজ হবে। 

নতুন এই বিরতিহীন ট্রেন চালু হলে ঢাকা ও সিলেটের মধ্যে যাতায়াত আরও দ্রুত ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই রুটে অতিরিক্ত যাত্রীচাপ, টিকিট সংকট ও দ্রুতগতির ট্রেনের দাবির পরিপ্রেক্ষিতেই সরকারের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

Sylhet Bulletin
সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদের সঙ্গে থাকুন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *