নিজস্ব প্রতিবেদক | Sylhet Bulletin

ঢাকা: ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, এর আগে এ মামলায় সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

মামলাটি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) দায়ের করা ১১২ কোটি টাকার চেক ডিজঅনার সংক্রান্ত। এ মামলার বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *